১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযান চালিয়ে আড়ানী রেলওয়ে স্টেশনে ৩০টি দোকান উচ্ছেদ

  • blank Reporter Name
  • Update Time : ১২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১৯৫ Time View
blank
blank

মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাকশি রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী বীর বল মন্ডলের নের্তৃত্বে এই দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন থেকে আড়ানী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ও রেললাইন সংলগ্ন  এলাকায়  নিয়ম বর্হিভূতভাবে পান, সিগারেট, ভাতের হোটেল, চা স্টোল, ফলের দোকন, গ্যারেজ, মিষ্টির দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কামরুল ইসলাম, লালন উদ্দিন, শুকটা আলী, বুলবুল হোসেন, বাবুল ইসলাম, মানিক হোসেন, মোস্তাকিন হোসেন, রফিকুল ইসলাম, জামরুল হোসেন, রুবেল মাহমুদ, দোয়েল হোসেন, মিলন হোসেন, মতলেব আলী, মিঠন আলী, হিরো আলম, জুয়েল আলী, হিটলার হোসেন, জনাব আলী, টিপু সুলতান, সোহেল আলী, রায়হান আলী, মুক্তার হোসেন,কামু হোসেন, আকবর আলী, আশা মাহমুদসহ ৩০ জন। রেলওয়ে কর্তৃপক্ষ এর আগে দোকান সরিয়ে নেওয়ার জন্য তাদের প্রত্যেকে নোটিশ প্রদান করেন। কিন্তু তারা দোকান সরিয়ে না নেওয়ায় পাকশি রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী বীর বল মন্ডলের নের্তৃত্বে দোকান উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী তারিকুল ইসলাম (পরিবহন), উপ-প্রকৌশলী (কার্য) বাবুল আক্তারসহ জিআরপি পুলিশ।
এ বিষয়ে আড়ানী রেলওয়ের স্টেশন মাষ্টার মোশাররফ হোসেন বলেন, শুধু আড়ানী রেল স্টেশনে না আড়ানী ঝিনা রেলগেটেসহ নন্দনগাছি, সারদা, বেলপুকুর, হরিয়ান, রাজশাহী বিশ^বিদ্যালয় ও রাজশাহী স্টেশনে অভিযান পরিচালনা করে রেলস্টেশন সংলগ্ন দোকান উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে এরমধ্যে যারা দোকান নিজ দায়িত্বে সরিয়ে না নিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

অভিযান চালিয়ে আড়ানী রেলওয়ে স্টেশনে ৩০টি দোকান উচ্ছেদ

Update Time : ১২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪