
ছাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার:চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজাপুর উপজেলার মহিলা কলেজ গেটের সামনে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে থেকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইজ্যাক মোড়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন তাওহীদি জনতা ও বিভিন্ন শ্রেণিপেশার সদস্যরা অংশ নেয়। এ সময় সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও মিছিল থেকে ভারতীয় আগ্রাসন ও চক্রান্তের অভিযোগ তুলে প্রতিবাদী স্লোগান দেয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে কেন্দ্র করে ইসকন সমর্থকরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। ইসকনের কার্যকলাপ এসময় বক্তারা ভারতীয় আগ্রাসন ও চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
















