১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত- ২,আহত-১

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৪৩ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ও দুপুর নরসিংদী সদর উপজেলার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)।

অপরদিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক্টর চালক আনোয়ার হোসেন বলেন, ” সকালে রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির হোসেন পিছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে দুপুর ১২ টায় নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত- ২,আহত-১

Update Time : ০৩:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪