১০:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • blank Reporter Name
  • Update Time : ০৩:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৪৮ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো- প্রধান

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় মীর আকবর হোসেন (৬২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গজারিয়া কালিয়ান পাড়া(কেজিকে) উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার কীর্ত্তনখোলা চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সখিপুর-সিডষ্টোর সড়কের কীর্ত্তনখোলা চৌরাস্তা নামক স্থানে গরু বহনকারী একটি ট্রাক মীর আকবর হোসেন কে পিছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার বলেন,  হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ জাকির হোসেন এ সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Update Time : ০৩:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪