১০:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ঝরলো সখীপুরের আরও এক প্রাণ

  • blank Reporter Name
  • Update Time : ০১:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৫১ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,টাংগাইল জেলা প্রতিনিধিঃ

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামে। সে ওই গ্রামের বুলবুল মাওলানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে সাগরদীঘি বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিল ফাহাদ। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে ছিটকে পড়েন।
পরে নিহতের বড় ভাই শাহ পরান ও স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার বাদ জুমা পারিবারিক কবরস্থানের তার দাফন হওয়ার কথা রয়েছে। এদিকে সুলতান নিহতের ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সড়কে ঝরলো সখীপুরের আরও এক প্রাণ

Update Time : ০১:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪