১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মাদক বিরোধী সচেতনতামূলক সভায়’ রেঞ্জ ডিআইজি

  • blank Reporter Name
  • Update Time : ০৫:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৪৮ Time View
blank
blank

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

” মাদককে না বলি
মাদক মুক্ত দেশ গড়ি”

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর, ২০২৪ খ্রি.) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. মো: আবদুল আলীম, প্রক্টর, বাকৃবি এর সভাপতিত্বে উক্ত সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব ড. মো. আশরাফুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ময়মনসিংহ [অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], মো. আজিজুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য, বাকৃবি, জনাব প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি’র কনভেনর, ডিন কাউন্সিল, প্রফেসর ড. মোঃ গোলাম রাব্বানী; ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রফেসর ড. মোঃ শহীদুল হক; কো-অর্ডিনেটর, প্রফেসর ড. মোঃ সামছুল আলম; কনভেনর, প্রভোস্ট কাউন্সিল, ড. মোঃ রুহুল আমিন মহোদয়গন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম এবং সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান ।

ডিআইজি তার বক্তব্যে মাদকের শারীরিক, মানষিক, সামাজিক এবং রাষ্ট্রের উপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করে মাদকের করাল গ্রাস থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করবো। মাদকের বিরুদ্ধে পুলিশের আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও ডিআইজি জানান। পাশাপাশি তরুন এবং যুবকদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে বলে তাগিদ দেন। তিনি বলেন, সন্তান কোথায় যায়, কার সাথে মিশে তার খোঁজ-খবর রাখা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।

সভায় অন্যন্য বক্তারা তাদের বক্তব্যে মাদকের অপকারিতা, প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করেন। পরবর্তীতে উপস্থিত সকলকে নিয়ে মাদকবিরোধী শপথ গ্রহন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মাদক বিরোধী সচেতনতামূলক সভায়’ রেঞ্জ ডিআইজি

Update Time : ০৫:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪