১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে হামলার অভিযোগে দুই শিক্ষক গ্রেফতার

  • blank Reporter Name
  • Update Time : ১০:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৫২ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,টাংগাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুরে পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান তালুকদার ও গোহাইলবাড়ী আ. গনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সখিপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ২৬ আগস্ট রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখিপুর থানায় একটি মামলা করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়সহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।
ওই মামলায় বুধবার রাতে গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ৭৫ নম্বর ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ৮০ নম্বর আসামি।
খলিলুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও শহীদুল সখিপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমানের ছেলে নাফিউল রাজিম রক্তিম বলেন, ‘আমি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাবা এতে কখনো বাধা দেননি বরং সাহস জুগিয়েছেন। সেই আমার বাবাকেই আজ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে।’
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রাতেই সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সখিপুরে হামলার অভিযোগে দুই শিক্ষক গ্রেফতার

Update Time : ১০:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪