১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • blank Reporter Name
  • Update Time : ১০:০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৭২ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার, টাংগাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে চারজন এবং আহত হয়েছে বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরের মালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জামালপুর ইসলামপুরের আতর আলীর ছেলে রবিউল ইসলাম, সাধুর ছেলে বইল্লা ও একই এলাকার সুজন। অপর জনের নাম ও ঠিকানা জানা যায়নি।

স্থানীয়দের বরাতে মধুপুর থানা পুলিশ জানায়, মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে মধুপুরগামী বিনিময় বাস ও মধুপুর থেকে ঢাকাগামী মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে পিকআপে থাকা দুজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল হক বলেন, চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

টাঙ্গাইলে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Update Time : ১০:০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪