০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনা টিভি’র শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল আর নেই

blank
blank

মোহনা টেলিভিশন এর শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক কালের কণ্ঠের শ্রীবরদী প্রতিনিধি এবং শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রেজাউল করিম বকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৯ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথে শনিবার রাত ১২ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রেজাউল করিম বকুল। শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দশকাহনীয়া দিয়ে তাঁর সাংবাদিকতা শুরু। এরপর দৈনিক মাতৃভূমি ও দৈনিক আমার দেশ এর শ্রীবরদী উপজেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন তিনি। আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেলে যোগদান করেন কালের কণ্ঠে। পাশাপাশি জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন মোহনা টেলিভিশনে। কাজ করেছেন ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসিতে। শেরপুর থেকে প্রকাশিত শ্যামল বাংলা পরিবারেও যুক্ত ছিলেন তিনি। এছাড়াও তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীবরদী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মময় জীবনে তিনি ছিলেন নিরহংকার, সহজ-সরল ও একজন চারণ সাংবাদিক। দায়িত্বশীল সংবাদ ও ফিচারের খোঁজে তিনি চষে বেড়াতেন পথে-প্রান্তরে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বকুলের মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মোহনা টিভি’র শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল আর নেই

Update Time : ০৪:০০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪