০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের মতবিনিময়

blank
blank

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ও যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা কেশবপুর সরকারি ডিগ্রী কলেজসহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (১০ নভেম্বর) কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে হাজী আব্দুল মোতালেব মহিলা ডিগ্রি কলেজ, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বানিজ্য মহাবিদ্যালয়, পাঁজিয়া ডিগ্রি কলেজ, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কবির হোসেন ফকির,
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।

মতবিনিময়কালে বক্তারা ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন ও প্রস্তাবনা, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয় নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোকপাত করেন।
মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষা উপকরণ সামগ্রী কলম বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সালমান ফারেজ দীব্য, রেজওয়ান রহমান নিশান, কেশবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাছুম বিল্লাহ, যুগ্ম-আহ্বায়ক অহেদুর রহমান অন্তু, মাসুদ রানা,নাহিদ হাসান ইমন, সাইফুল ইসলাম, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান ইমন, সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের আহবায়ক রাহাদুল হাসান সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক শরিফুল ইসলাম, আসাদ, সাকিব, রাসেল, কলেজ ছাত্রদলের পদ প্রত্যাশী নাহিদ হাসান, আবু মুসাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কেশবপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের মতবিনিময়

Update Time : ০৪:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪