
রিপোর্ট, এম এ রহমান
কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর বাজার সংলগ্ন হাবিবুর রহমান এর মিলচত্বরে মঙ্গলবার ২৪ রমজান ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ও সাতবাড়িয়া ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধানে গ্রামবাসীকে সাথে নিয়ে ইফতার মাহফিল করলেন বারবার নির্বাচিত কাউন্সিলর ভালুকঘরের কৃতি সন্তান বিএনপি নেতা মশিয়ার রহমান। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম, বিএনপি নেতা মোবারক আলী খান, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, শহর আলী গাজী, সাতবাড়িয়া ইউনিয়নের যুবদলের অন্যতম নেতা আজহারুল ইসলামও ভালুকঘরের অনেক মসজিদের ইমাম, মুফতি , হাফেজ ওবিভিন্ন শ্রেণি পেশার রোজাদাররা উপস্থিত ছিলেন। এই ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতাধিক রোজাদার ইফতার করেছেন।
উক্ত ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল লতিফ।











