০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়া মেছোবাঘটি অবশেষে মারা গেলো

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৪৭ Time View
blank
blank

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হওয়া মেছোবাঘটি অবশেষে মারা গেলো। ঘটনা ঘটেছে রোববার (২৩ মার্চ-২৫) সকালে শহরের হাসপাতাল সড়কের প্রাণিসম্পদ অফিসের সামনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছোবাঘটিকে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। বাগান মালি আসাদুজ্জামান জানায়, শহরমুখি চলন্ত একটি ট্রাক থেকে মেছোবাঘটি লাফিয়ে পড়ে আহত হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলা বন বিভাগ কর্মকর্তা সমিরন বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছোবাঘটিকে আহত অবস্থায় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। আহত মেছোবাঘটিকে নিয়ে যাওয়ার জন্য খুলনা বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের বণ্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়।
বণ্যপ্রাণি রক্ষক এ এইচ এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে কেশবপুরে বন বিভাগে এসে একটি লোহার খাচার ভেতর আহত অবস্থায় মেছোবাঘটিকে দেখতে পাই। বাঘটি শারীরিকভাবে আঘাত প্রাপ্ত ছিল। খুলনায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মেছোবাঘটি মারা যায়। মেছোবাঘটি ছিল স্ত্রী লিঙ্গের। আনুমানিক বয়স এক বছর। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পাচারকারীরা ট্রাকে করে প্রাণিটিকে নিয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে মেছোবাঘটি ওই গাড়ি থেকে লাফিয়ে পড়ে। তবে মারাত্মক আহত হয়ে মেছোবাঘটি মারা গেছে। পরে মাটি চাপা দেয়া হয়েছে। এটা অনেকের মেছোবিড়ালও বলে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

কেশবপুরে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়া মেছোবাঘটি অবশেষে মারা গেলো

Update Time : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫