
সাইফুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীর পুঠিয়ায় আদম আলী (২৫) নামের ১ ব্যক্তিকে কুপিয়ে আহত করে মোবাইল, নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২০ মার্চ দুপুর ১ট৩০ মিনিটের সময় রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গ্রামে সেন্টারের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কের উপরে। আহত আদম , রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ গাওপাড়া ঢালান এলাকার আলমগীরের ছেলে। গুরুত্বর আহত আদমকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মার্চ দুপুর অনুমানিক ১:৩০ মিনিটের দিকে আদম আলী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার হতে পায়ে হেটে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। এ সময় সেনভাগ গ্রামে সেন্টারের সামনে পৌছালে হেলমেট পরিহিত অজ্ঞাত ৩ (তিন) জন ব্যক্তি পথরোধ করে।অতর্কিত ভাবে হামলা চালিয়ে নগদ অর্থ ও মোবাইল৷ ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম আদম ও দুর্বৃত্তদের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। এ সময় আদমকে দুর্বৃত্তদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে আদম এর কাছে থাকা নগদ অর্থ ১৫,০০০/(পনের) হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের অস্ত্রের আঘতে গুরুতর আহত আদম চিৎকার চেচামেচিতে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণ আদমকে উদ্ধার করে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।











