১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

  • blank Reporter Name
  • Update Time : ০১:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৪৯ Time View
blank
blank

কেএম জহুরুল হক,ফুলছড়ি প্রতিনিধিঃ

২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন আহম্মেদের গ্রেফতার ও অপসারণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।

এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহীদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, উদাখালী ইউনিয়নে গত বুধবার ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছিলো। চেয়ারম্যানের পকেটে বেশকিছু চালের স্লিপ থাকায় গোডাউনে বেশ কিছু চালের বস্তা রয়ে যায়। এসময় কয়েক শতাধিক দুস্থ মানুষ স্লিপ না পেয়ে পরিষদের সামনে অবস্থান নেয়। চাল বেশি হওয়ার শঙ্কায় ও অবস্থা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান স্লিপ ছাড়াই বেশ কিছু লোককে চাল দিতে থাকেন। এ অবস্থায় বাহিরে দাড়িয়ে থাকা লোকজন হুরোহুরি শুরু করেন। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান আল আমিন এবং তার লোকজন হঠাৎ করেই ইউনিয়ন পরিষদ ভবনের গোডাউনে দরজা উন্মুক্ত করে দেন। এতে গোডাউনের চাল লুট হয়ে যায়। ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা নিজেদের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে দেন। এতে বিক্ষুদ্ধ হয়ে বিএনপি এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেফতারের দাবী জানায়। একই কর্মসূচি থেকে ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণও দাবী করেন নেতৃবৃন্দ। পরে বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অপসারণ সংক্রান্ত স্মারকলিপি পেশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

Update Time : ০১:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫