০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মামলা তুলে নিতে হুমকি, নিরপাত্তাহীনতায় কৃষকের পরিবার স্ত্রী-সন্তানসহ আহত,

  • blank Reporter Name
  • Update Time : ১১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৩৪ Time View
blank
blank

স্টাপ রিপোর্টার,

ঝালকাঠির রাজাপুরের আলগী গ্রামে গাছ বিক্রির দ্বন্দ্বের হামলায় আহত স্ত্রী-সন্তানসহ কৃষক শাহ আলম আকন মামলা করে বিপাকে পরেছেন। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামি গ্রেফতার না করায় আসামীরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে উপস্থিত হয়ে কৃষক শাহ আলম আকনের ছেলে মামলার বাদি তাওহিদ আকন এ অভিযোগ করেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের আলগী গ্রামের আকন বাড়িতে পূর্ব বিরোধ ও ১টি চাম্বল গাছ বিক্রি নিয়ে দ্বন্দের জেরে হামলা ও মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার এ ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামের নাজেম আলী আকনের ছেলে শাহ আলম আকন ও তার বড় ভাই এমদাদুল আকনের সাথে জমি ও পূর্ব বিরোধের জেরে শাহ আলম আকনের রোপনকৃত একটি চাম্বল গাছ বিক্রিতে বাধা দেয়া হয়। এ ঘটনা নিয়ে গত ১৩ মার্চ রাতে বাড়িতে ফেরার পথে এমদাদুল আকন, তার ছেলে সোহেল, সোহাগসহ ৮/৯ জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে শাহ আলম আকনের উপর হামলা চালায় মাথায় জখমসহ গুরুত্বর আহত করে। তাকে রক্ষা করতে গেলে ছেলে তাওহিদ আকন ও স্ত্রী তাসলিমা বেগমকেও মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত তাওহিদ আকন বাদি হয়ে ১৪ মার্চ রাজাপুর থানায় ৫ জনের নামসহ ৯ জনের নামে মামলা দায়ের করে। বর্তমানে আসামীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কৃষক পরিবার। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান আসামী সোহেল আকনকে মোবাইলে কল দিয়ে সাংবাদিক পরিচয় দেয়ার পর লাইন কেটে দেয় এবং আর ফোন রিসিভ করেননি। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার এসআই সাইমুল আব্দুল্লাহ জানান, ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। গত রাতেও তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তবে আসামীদের পাওয়া যায়নি। আসামীদের গ্রেফতারে পুুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ঝালকাঠিতে মামলা তুলে নিতে হুমকি, নিরপাত্তাহীনতায় কৃষকের পরিবার স্ত্রী-সন্তানসহ আহত,

Update Time : ১১:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫