০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের চরমোচারিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জামায়াতের ফুডপ্যাক উপহার প্রদান

  • blank Reporter Name
  • Update Time : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৩০ Time View
blank
blank

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর চরমোচারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ এলাকায় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নূরে আলমের সভাপতিত্বে ৫০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল আউয়াল, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফুডপ্যাক উপহারের মধ্যে ছিলো ৫ কেজি নাজির চাল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি মশুর ডাল, ৫০০ গ্রাম সুজি, ১ কেজি আটা, ২ কেজি ময়দা, ৫০০ মিলি সরিষার তেল, ২৫০ গ্রাম খেজুর।

পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিত ৭০০ পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শেরপুরের চরমোচারিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জামায়াতের ফুডপ্যাক উপহার প্রদান

Update Time : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫