১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে অটোরিকশার চাকায় উড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃ-ত্যু

  • blank Reporter Name
  • Update Time : ০১:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৩৭ Time View
blank
blank

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার:

শেরপুর পৌরসভার অন্তর্গত চাপাতলী মহল্লায় অটোরিকশার চাকায় উড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১১ মার্চ মঙ্গলবার বিকেলে। নিহত ছাত্রীর নাম মিম আক্তার (১৩)। সে চরশেরপুর পূর্ব পাড়া গ্রামের মৃত মিষ্টার আলীর ছোট মেয়ে এবং স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত মিস্টার আলী গত দশ দিন আগে প্রথম রোজার দিন মারা যায়। ১০ দিনের ব্যবধানে একই পরিবারের দুই জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সদস্যরা জানায় শেরপুর শহর থেকে ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে অটোরিকশা আরোহী স্কুল ছাত্রী নিজের গায়ের উড়না অটোরিকশায় চাকায় পেঁচিয়ে গিয়ে ছিটকে রাস্তায় পরে যায়। এসময় গলায় ফাঁস লেগে গুরুত্বর আহত হয় পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর আত্মীয়রা মেয়েটি লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শেরপুরে অটোরিকশার চাকায় উড়না পেচিয়ে স্কুলছাত্রীর মৃ-ত্যু

Update Time : ০১:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫