
সাইফুল ইসলাম, রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ , সকাল সাড়ে ১০টার সময় গোদাগাড়ী পৌরসভায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান, সাংবাদিক আব্দুল খালেক প্রমুখ।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও পরিকল্পনা নিয়ে সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টার সেমাজুল হক।
১৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গোদাগাড়ী পৌরসভা এলাকায় ৩০টি স্থানে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি নীল রঙের ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাপসুল মোট ৫৭২ জনকে খাওয়ানো হবে।
১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল মোট ৪৭৫৫ জন শিশুকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৫ মার্চ ২০২৫ কর্মসূচির দিনে সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত ৩০ টি কেন্দ্রের মাধ্যমে স্বেচ্ছাসেবক ও সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচী পালন করা হবে।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খানোর পূর্বে শিশুকে অবশ্যই ভরাপেটে থাকতে হবে, সেই সাথে শিশুকে কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং ক্যাম্পেইনটি শুধুমাত্র ১ দিনের জন্য নির্ধারণ করা হয়েছে।











