০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা:পুরুষপুরাণ

  • blank Reporter Name
  • Update Time : ০৫:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৭৪ Time View
blank
blank

 

লেখক: কবি খসরু পারভেজ

রঙিন মুখোশে মুখ ঢেকে রাখি
নিজেকে দেখাতে বড় লজ্জা হয়!

বোনের সম্ভ্রম হারিয়েছে পথে
মায়ের শরীরে কলঙ্কের কালোদাগ
আমার পিতাও নাম লিখিয়েছে ধর্ষকের দলে
কী করে দেখাই কালনেমি-মুখ!

আমার মা ভাত বেড়ে বসে থাকেন পৌষের ভোরে
তাঁর রান্না সালুনের গন্ধ ঘরময় ম–ম করে
আমাকে ডাকেন — খোকা আয় খেয়ে নিবি
আমি যে আমার মায়ের সামনে আসতে পারি না
আমার বোনটি আমার হাতে রাখী পরাবে তাই
সারাবেলা বসে থাকে
আমি বোনের সামনে আসতে পারি না
আমার কন‍্যারা পিতৃস্নেহ থেকে এখন পালিয়ে বেড়ায়
তাদের চিবুকে আমি তো কোনো চুম্বন রাখতে পারি না!

একদিন প্রেমিক ছিলাম, বুক ভরা প্রেম ছিল
আমার সে প্রেম আজ বিসর্জনের জোয়ারে ভাসে
আমার মাধবী আমাকে দেখে পালিয়ে যায়!
আমি প্রেয়সীর কাছে এখন আতঙ্কিত আগন্তুক
মায়ের আঁচলে আমি আমার শৈশব লুকাতে পারি না!

আমার মা-বোন-কন‍্যা-প্রেমিকার কাছে
আমি এক পাপিষ্ঠ পুরুষ,এই সময়ের এক ভয়াল ভক্ষক
আমি আমার জন্মসত‍্যকে খুবলে খুবলে খাই
তুমুল ধর্ষক হয়ে বেঁচে থাকি!

পুরুষ জীবন জুড়ে শুধু লজ্জা, এ কী লজ্জা!

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

কবিতা:পুরুষপুরাণ

Update Time : ০৫:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
blank
blank

 

লেখক: কবি খসরু পারভেজ

রঙিন মুখোশে মুখ ঢেকে রাখি
নিজেকে দেখাতে বড় লজ্জা হয়!

বোনের সম্ভ্রম হারিয়েছে পথে
মায়ের শরীরে কলঙ্কের কালোদাগ
আমার পিতাও নাম লিখিয়েছে ধর্ষকের দলে
কী করে দেখাই কালনেমি-মুখ!

আমার মা ভাত বেড়ে বসে থাকেন পৌষের ভোরে
তাঁর রান্না সালুনের গন্ধ ঘরময় ম–ম করে
আমাকে ডাকেন — খোকা আয় খেয়ে নিবি
আমি যে আমার মায়ের সামনে আসতে পারি না
আমার বোনটি আমার হাতে রাখী পরাবে তাই
সারাবেলা বসে থাকে
আমি বোনের সামনে আসতে পারি না
আমার কন‍্যারা পিতৃস্নেহ থেকে এখন পালিয়ে বেড়ায়
তাদের চিবুকে আমি তো কোনো চুম্বন রাখতে পারি না!

একদিন প্রেমিক ছিলাম, বুক ভরা প্রেম ছিল
আমার সে প্রেম আজ বিসর্জনের জোয়ারে ভাসে
আমার মাধবী আমাকে দেখে পালিয়ে যায়!
আমি প্রেয়সীর কাছে এখন আতঙ্কিত আগন্তুক
মায়ের আঁচলে আমি আমার শৈশব লুকাতে পারি না!

আমার মা-বোন-কন‍্যা-প্রেমিকার কাছে
আমি এক পাপিষ্ঠ পুরুষ,এই সময়ের এক ভয়াল ভক্ষক
আমি আমার জন্মসত‍্যকে খুবলে খুবলে খাই
তুমুল ধর্ষক হয়ে বেঁচে থাকি!

পুরুষ জীবন জুড়ে শুধু লজ্জা, এ কী লজ্জা!