০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই, এক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারী আটক

  • blank Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৩০ Time View
blank
blank

মো:মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ

টাঙ্গাইলের সখীপুরে ফিল্মি স্টাইলে এক তরুণীকে ছুরিকাঘাত করে তার ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার এক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে।

আহত তরুণীর নাম রুমা আক্তার (৩০)। তিনি শহরের মিলপাড়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রুমা তার তিন বছরের সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে পৌর শহর থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মা ও শিশু কেয়ার ক্লিনিকের কাছে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে সন্তানসহ রুমা রাস্তায় পড়ে যান। তখন দুর্বৃত্তরা তার গালে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল।

আশপাশের লোকজন রুমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সখিপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই, এক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারী আটক

Update Time : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫