০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেলেন  রওনক জাহান

  • blank Reporter Name
  • Update Time : ১২:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ২৪০ Time View
blank
blank

নিউজ ডেক্স:

যশোর ইতিহাসের সর্বপ্রথম দৃষ্টান্ত স্থাপন করলেন  রওনক জাহান, যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার রওনক জাহান। মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

রওনক জাহান দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তার নতুন কর্মস্থল যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তিনি কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখসহ পুলিশের বিভিন্ন শাখার ১৮ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, সাতজন ডিআইজি এবং আটজন পুলিশ সুপার রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখো,  যশোরের সাবেক  পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে,এবং পুলিশ সদর দপ্তরে রিপোর্ট প্রদান  করতে  আদেশ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

যশোর জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেলেন  রওনক জাহান

Update Time : ১২:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫