০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার

  • blank Reporter Name
  • Update Time : ১১:৪২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৩৫ Time View
blank
blank

রিপোর্ট,শেখ মোস্তফা কামাল

যশোরের কেশবপুরে ৫ বছরের শিশুকে সুকৌশলে বসতবাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় দুশ্চরিত্রহীন লম্পট ফজর আলী বিশ্বাস (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবিবার (২ মার্চ) বিকেলে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। যার থানার মামলা নম্বর-২। গ্রেফতারকৃত ফজর আলী একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে শিশুটি তার পিতা-মাতার সাথে কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে নানার বাড়ীতে আসে। গত ২ নার্চ বিকেলে নানার বাড়ীর পাশে শিশু মেয়েটি খেলা করছিল। সেই সুবাদে একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে ফজর আলী বিশ্বাস শিশু কন্যাটিকে খাবারের প্রলোভন দেখিয়ে সুকৌশলে বসতবাড়ির গোয়াল ঘরের পিছনে নিয়ে যায়। সেখানেই তার যৌন কামনা চরিতার্থ করার জন্য শিশু মেয়েটির পরনের প্যান্ট খুলে যৌন নিপীড়ন করে। ওইসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে ঘটনাস্থল থেকে ফজর আলী পালিয়ে যায়। পরবর্তীতে ফজর আলী বিশ্বাসের স্ত্রী আইয়ন নেছা ও নওশের এর স্ত্রী শিশুটিকে কান্নাকাটি করতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে তার মায়ের কাছে নিয়ে যায়। তারপর সকলের উপস্থিতিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানান। এমন ন্যাক্কারজনক ঘটনা তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ফজর আলীকে আটকিয়ে রেখে থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজর আলীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ৫ বছরের শিশুর যৌন নিপীড়নের ঘটনায় লম্পট ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার

Update Time : ১১:৪২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫