
মোঃ আহসান হাবীব সুমন নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলা কার্যালয়ে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস তালুকদার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন লক্ষীরচর ইউনিয়নের স্থানীয় সরকারের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিন মোল্লা, ৬নং ওয়ার্ডের মোহাম্মাদ শাহজাহান আলি, ২নং ওয়ার্ডের মো: নাজমুল হোসেন, ১,২,৩নং ওয়ার্ডের মোছা: হাজরা বেগম।আরও বক্তব্য রাখেন এবি পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক এম এ আব্দুল খালেক, এবি পার্টি জামালপুর পৌর শাখার আহবায়ক মো: নজরুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান বুলবুল, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান বাবু, এবি যুব পার্টি জামালপুর জেলার আহবায়ক মো: শিহাব ইসলাম প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন এবি পার্টি কোন নির্দিষ্ট মতাদর্শের রাজনৈতিক দল নয়। মতাদর্শভিত্তিক রাজনৈতিক কারণেই জাতি আজ বিভক্ত। ক্ষমতায় গিয়ে প্রত্যেকেই তাদের নিজস্ব মতাদর্শকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত। বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। একদল অন্য দলকে সহ্য করতে পারে না, হিংসা ও অসুস্থ রাজনীতির কারণে বাংলাদেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। এই অসুস্থ রাজনীতি পরিবর্তনের প্রত্যয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এবি পার্টি রাষ্ট্র মেরামতের রুপরেখা দিয়েছে।
এবি পার্টির রাজনীতি ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতি, সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। প্রধান অতিথি লক্ষীরচর ইউনিয়নের প্রত্যেকটি পাড়া-মহল্লায় সংগঠন তৈরি করার জন্য উদাত্ত আহ্বান জানান।











