
জিসান কবিরাজ, মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
মোড়েলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রী শ্রী গোপাল চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের আজ বেলা দশ ঘটিকার সময় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা ১০ টার সময় শ্রী শ্রী গোপাল চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক
বাবু দেবব্রত রায়ের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল কাদের এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃধা ওমর ফারুক মোহাম্মদ এনামুল।
এ ছাড়াও প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থী, স্কুল শাখার সকল শিক্ষক, , ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরীক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।











