০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ধামুইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • blank Reporter Name
  • Update Time : ০১:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭ Time View
blank
blank

শাকিল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলায় পিকনিকের একটি বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর ইয়াদ আলীর ছেলে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে পিকনিকের জন্য ভাড়া নেওয়া হানিফ পরিবহণের একটি বাস খুব দ্রুতগতিতে নওগাঁ থেকে ধামইরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে মোটরসাইকেল চালক ধামইরহাট থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। বিহারিনগর মোড় পার হয়ে ঘুরতেই দ্রুতগতির বাসটি সরাসরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান।

ধামইরহাট উপজেলা ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, দ্রুতগামী হানিফ পরিবহণের (ঢাকা মেট্রো-ব ১৪-৫৫৯২) বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। সাথে সাথে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামাল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইসুল ইসলাম বলেন, নিহত কামাল হোসেনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নওগাঁর ধামুইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

Update Time : ০১:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫