০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

  • blank Reporter Name
  • Update Time : ০৮:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩০ Time View
blank
blank

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল এগারোটায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষার্থী বায়েজিদ ও মিলা। এর আগে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান।
আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে। যেখানেই ধর্ষক দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছাত্র জনতা আবার সড়কে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ০৮:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫