০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে, রামপালে পথসভায় ডক্টর ফরিদুল ইসলাম

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১ Time View
blank
blank

রামপাল(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আপনারা বিএনপির প্রতি আস্থা রাখুন, বিএনপি গণমানুষের জনপ্রিয় দল। বিএনপি বিগত দিনেও জনকল্যাণে কাজ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

শনিবার(২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কালেখারবেড় দীঘির পাড়ে এ লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ডক্টর ফরিদুল ইসলাম।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই ‘২৪ বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। সবাইকে সচেতন থাকতে হবে, কোনভাবেই পতিত স্বৈরাচারের কোন ফাঁদে পা দেয়া যাবে না। সবাই ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।

রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইজারাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্ল্যা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে, রামপালে পথসভায় ডক্টর ফরিদুল ইসলাম

Update Time : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫