১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগে স্থানীয় নির্বাচনের চেষ্টা করবেন না, সরকারকে জয়নুল আবেদীন

  • blank Reporter Name
  • Update Time : ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮ Time View
blank
blank

সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করবেন না। সরকারকে উদ্দেশ করে এ কথা বলেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন। ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার দুপুরে বিএনপির এক জনসভায় এ কথা বলেন তিনি। বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণ ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার প্রধান অতিথি বক্তব্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘টালবাহানা ছেড়ে দিয়ে জাতীয় নির্বাচন দিন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করবেন না। দিলে জনগণ তা মেনে নিবে। দয়া করে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মো. মাহাবুবুল হক নানু, কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. শাহাদাৎ হোসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

আগে স্থানীয় নির্বাচনের চেষ্টা করবেন না, সরকারকে জয়নুল আবেদীন

Update Time : ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫