০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁজিয়ায় চারদিন ব্যাপী বইমেলা শুরু আজ

  • blank Reporter Name
  • Update Time : ১১:০০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৪ Time View
blank
blank

রনি হোসেন, কেশবপুর

যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে আজ ২১শে ফেব্রুয়ারী শুক্রবার থেকে চার দিন ব্যাপী ১৩তম বইমেলা শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে বইমেলার শুভ উদ্বোধন করবেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

পাঁজিয়া বইমেলা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কেশবপুর উপজেলায় ঐতিহ্যবাহী পাঁজিয়ায় প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে বইমেলা। পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরের বিভিন্ন বইয়ের স্টলে সাজানো থাকে বই। দূর-দূরান্ত থেকে বই প্রেমিকরা ছুটে আসে এ মেলায়। বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই ক্রয় করে থাকেন বই প্রেমিকরা। এছাড়াও আলোচনা সভা ও স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সব মিলিয়ে পাঁজিয়ায় বইমেলা মিলনমেলায় পরিণত হয়ে থাকে।

পাঁজিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক রনি হোসেন জানান, পাঁজিয়ায় বই মেলা এবার মিলনমেলায় পরিণত হবে। বিভিন্ন স্টলে স্টলে বই পাওয়া যাবে যেগুলো বই প্রেমিকরা ক্রয় করতে পারবে। প্রতিবছর উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে থাকে বইমেলা।

বইমেলা উদযাপন কমিটির সভাপতি ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ আব্দুল হালিম জানান, এবারের বইমেলায় বিভিন্ন বইয়ের স্টল থাকবে, সেখানে অনেক প্রকার বই পাওয়া যাবে। স্টল ঘুরে পছন্দের বই ক্রয় করতে পারবে বই প্রেমিকরা। পাশাপাশি প্রতিদিন রাতে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান রয়েছে। বইমেলার সমাপনী দিনে বিশ্বাস আকর্ষণ হিসেবে থাকবে জারি গান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

পাঁজিয়ায় চারদিন ব্যাপী বইমেলা শুরু আজ

Update Time : ১১:০০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫