০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে শিক্ষকদের সাথে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় সভা

  • blank Reporter Name
  • Update Time : ১০:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩২ Time View
blank
blank

রবিউল ইসলাম,রাজশাহীঃ

রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩টি কলেজে ও ১টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার(১৯ ফেব্রুয়ারি) উপজেলার হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় ও দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নুরুজ্জামান লিটন বলেছেন, বিগত সময়ে জুলুম ও নির্যাতনের পরেও জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত পথভ্রষ্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। জামায়াতে ইসলামী তাদের ধৈর্য, সংযম আর তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। যুবকদেরকে রাসূল (সা:) এর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে প্রকৃত মানুষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্য নুরুজ্জামান লিটন আরও বলেন, শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, সেজন্য তাদেরকে কুরআন-হাদিসের আলোকে শিক্ষা দিয়ে রাসূলের আর্দশে গড়ে তুলতে হবে। তরুণ তরুণীদেরকে রাসূলের আদর্শে দক্ষ করে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মে যোগ্য নেতৃত্ব ও কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি এই আন্দোলন ও সংগ্রামে সকল শিক্ষকদের সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, দেলুয়াবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন সভাপতি এজাজুল হক, জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আলাউদ্দিন, প্রবীণ জামায়াত নেতা মশির উদ্দিন প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দুর্গাপুরে শিক্ষকদের সাথে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় সভা

Update Time : ১০:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫