
রামু কক্সবাজার, এইচ,এম,বদিউর রহমান বদি:
অদ্য ২১ শে জানুয়ারি ২০২৫ ইং তারিখ বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড এর উদ্যোগে কক্সবাজার জেলার রামু উপজেলা সদরস্থ মেরুংলোয়া সোশ্যাল এইড স্কীল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে সংস্থার আয়োজনে সেলাই প্রশিক্ষণ,কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন প্রকল্প এর সেপ্টেম্বর ২০২৪ হতে ডিসেম্বর ২০২৪ চার মাস ব্যাপী ১২ জনের তৃতীয় ব্যাচ এর প্রশিক্ষণ শেষে সংস্থার পক্ষ থেকে ১২ জন নারী প্রশিক্ষনার্থীদের জনপ্রতি ১ টি করে সেলাই মেশিন, ও ১ টি করে মেশিনের মোটর এবং প্রশিক্ষণ সমাপ্তির সার্টিফেকট সহ মোট ১২ টি সেলাই মেশিন, মোটর ও কোর্স সমাপ্তির সার্টিফিকেট বিতরণ করা হয়।
বিতরণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সুকতা দে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতেখাঁর কুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন। জনাব মাষ্টার নুরুল আলম,সভপতি সুজন রামু উপজেলা, ,জনাব মহিব্বুল্লাহ চৌধুরী জিল্লু
পরিচালক,BRDB রামু উপজেলা। জনাব দোলন ধর বিশিষ্ট সমাজ সেবক রামু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সোশ্যাল এইডের জেনারেল সেক্রেটারী জনাব নুরুল আজিম, হিসাব রক্ষক মোহাম্মদ আমিন উদ্দিন, প্রজেক্ট সুপারভাইজার মোহাম্মদ আবদুল্লাহ,প্রশিক্ষক হামিদা জাহান, আইটি এক্সিকিউটিভ ছৈয়দ আলম, অফিস এক্সিকিউটিভ মোহাম্মদ মুবিন, অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধান ও পরিচালনা করেন সোনিয়া চাকমা প্রশিক্ষক সোশ্যাল এইড স্কীল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার । সোশ্যাল এইড দাতা সংস্থা লাইফ এর আর্থিক সহযোগিতায় এই প্রকল্পে ১ বছরে ৩৬ জন নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হিসাবে কাজ সমাপ্ত করেছে। এরই ধারাবাহিকতায় গ্রামের অবহেলিত,বিধবা,এতিম, ডিভোর্সি নারীদের নিয়ে সোশ্যাল এইড কক্সবাজার জেলার রামুতে স্কীল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের মাধ্যমে গত এক বছর যাবৎ এ সকল সেবা দিয়ে আসছে,এছাড়া ও প্রশিক্ষিত যুবদের কম্পিউটার প্রশিক্ষণ ও প্রদান করছে। এ পর্যন্ত ৮৪ জন বেকার যুবদের ৪ মাস ব্যাপী ফ্রি কম্পিউটার ম্যানেজমেন্ট কোর্স প্রদান করা হয়েছে। বর্তমানে সোশ্যাল এইড দেশের ১৫ টি জেলায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। অদ্যকার প্রোগ্রামে বক্তারা সকলেই সোশ্যাল এইডের কর্মমুখী কার্যক্রমে এগিয়ে আসায় ভূয়শী প্রশংসা করেন। প্রোগ্রামের সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান জনাব প্রসূন কান্তি বড়ুয়া। তিনি প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করায় প্রধান অতিথিসহ সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।

















