
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে(৬ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৫.২০ মিনিটে বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চিনাটোলা বাজারে বিএনপির কার্যালয় থেকে শুরু করে মেইন রোড ফকির রাস্তা বাজার অতিক্রম করে চিনাটোলা বাজারে বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় মিছিল শেষ করে।
উপজেলার এই বিক্ষোভ সমাবেশ মিছিলে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন শ্যামকুড় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসান, সেক্রেটারি আনছার আলী, কোষাধক্ষ্য মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, যুবনেতা মোঃ মিজানুর রহমান, সদস্য আজাদুর রহমান রিপন, ফারুক হোসেন, সাবেক যুবদলের সভাপতি আলিয়ার রহমান, হাফিজুর রহমান ও ছাত্রদল, কৃষক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আপনারা কেউ ভয় করবেন না শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবেন না, ভারতে থেকে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে যাদেরকে এতিম করে রেখে চলে গেছে তাদের যদি কেউ আপনারা সামনে দেখতে পান তাকে হাত-পা ভেঙ্গে ২৫০ সয্য বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এবং বক্তব্যে আরও বলেন (৫ ই ফেব্রুয়ারি) রাতে স্বৈরাচার শেখ হাসিনার একটি ৩২ নম্বর বাড়িতে আক্রমণ করা হয় এবং সেখানেও আয়না ঘর পাওয়া যায়, বাংলাদেশের যেন এমন নেত্রীর এমন কার্যকলাপ আর যেন না থাকে শেখ হাসিনার নামে সব রয়েছে সন্ত্রাসী খুন ঘুম কর্মকান্ড।












