
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
বর্তমান কৃষিতে অধিক ফলনশীল,বাংলাদেশের মানুষ অধিকাংশ কৃষি কাজের সাথে প্রতাক্ষ্য ও পরোক্ষভাবে জড়িত,বর্তমানে কৃষিতে প্রযুক্তির ব্যাবহার হওয়ায় অধিক ফলন হচ্ছে,ফলে কৃষক লাভবান হচ্ছে,(৪,৫,ও ৬ইফেব্রুয়ারি-২৫)মনিরামপুর ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজলার বিভিন্ন এলাকা থেকে আসা মাঠকর্মী,কৃষকের সামনে প্রধান অতিথির বক্তবে পরামর্শমূলক সংক্ষিপ্ত আলোচনা সভায় এ সমস্ত আলোচনা করেন।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না,
উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব চত্বরে অয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন শাহনাজ।এর আগে সকালেই নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ গাজী,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ সাইদ রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার জানান, এবারের কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার ১৩ টি ষ্টলে কৃষির বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে,কৃষি-ই-সমৃদ্ধি’-শ্লোগন কে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলাটি চলবে আগামি বৃহস্পতিবার পর্যন্ত।











