০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধহাটায় সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

  • blank Reporter Name
  • Update Time : ০৫:১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৫ Time View
blank
blank

শেখ ইয়াসির আরাফাত,সাতক্ষীরা প্রতিনিধিঃ

আশাশুনি উপজেলার বুধহাটায় অবৈধ সার মওজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা বাজারের বিভিন্ন সার ব্যবসায়ীর দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হুসাইন। এসময় বাজারের প্রতাপ কুমার দেবনাথ (বিভাষ) এর শোভা এন্টার প্রাইজে মেয়াদ উত্তীর্ণ সার রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৩১ ধারায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজারের আলহাজ্ব আনোয়ার হোসেন গাজীর মেসার্স গাজী এন্টার প্রাইজে ও তাদের কয়েকটি গোডাউনে গেলে তারা দোকান ও গোডাউন বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা ৩৩ বিজিপির এডি মাসুদ রানা, নায়েব সুবেদার শামীম, উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বুধহাটায় সারের দোকানে মোবাইল কোর্ট, ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫