০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে মাটি সিন্ডিকেটের চালক কে এক লাখ টাকা অর্থদন্ড

  • blank Reporter Name
  • Update Time : ০১:০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫০ Time View
blank
blank

সাইফুল ইসলাম, রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাতের আঁধারে ইসকো বেটার মেশিন দিয়ে মাটি কেটে বিক্রয় বাণিজ্য সিন্ডিকেটের কার্যক্রম বন্ধে অভিযান চালিয়ে এক স্কেভেটর চালককে ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তি হলো হাফিজুর রহমান (২২), তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার গোসাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আসগার শেখ।গত রোববার গভীর রাতে গোদাগাড়ী উপজেলার কমলাপুর গ্রামে অভিযান পরিচালনা করে কৃষিজমি থেকে মাটি কাটার সময় হাফিজুরকে হাতেনাতে ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
অভিযানের সময় মাটি কাটায় জড়িত খননযন্ত্র বা এস্কেভেটর এর দুটি ব্যাটারি জব্দ করা হয়। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১লাখ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।
গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, স্কেভেটর চালককে এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়। স্কেভেটরের মালিক জরিমানার টাকা পরিশোধ করেছেন এবং অভিযানের সময় স্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে।
মাটিখেকো চক্রের দৌরাত্ম্য গোদাগাড়ী উপজেলায় মাটিখেকো চক্র কৃষকের উঁচু জমিকে ‘চাষযোগ্য’ করার অজুহাতে জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। এতে কৃষকেরা কোনো আর্থিক লাভ না পেলেও কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে।
তবে অভিযোগ উঠেছে যে, প্রশাসনের কিছু অসাধু কর্মচারী এবং পুলিশ সদস্যরা এই মাটিখেকো চক্রের সাথে যোগসাজশ থাকার ফলে অভিযানের তথ্য ফাঁস করে দিচ্ছেন। ফলে অভিযান শুরুর আগেই তারা এলাকা থেকে কৌশলে পালিয়ে যায়।
মাটিখেকো চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাকে স্বাগত জানান স্থানীয় জনসাধারন।
অনুসন্ধানে জানা যায় গত কয়েক মাস থেকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা, প্রোগ্রাম, দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ইসকো বেটার মেশিন দিয়ে মাটি কেটে দেদার সে চলছে বিক্রয় বাণিজ্য , প্রতি রাতে শতশত ড্রাম ট্রাক, ইঞ্জিল চালিত মাহিন্দ্র , দিয়ে বহন করা হচ্ছে এসব মাটি । এসব মাটিকাটায় কৃষকেরা তেমন লাভবান না হলেও লাভবান হচ্ছে মাটি সিন্ডিকেটের মূল্ হোতারা। এসব মাটি কাটার ফলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যায় নির্মিত গ্রামীণ সড়কগুলো।উপজেলা প্রশাসনের নিকট স্থানীয়দের জোরদাবি মাঝেমধ্যে এসব অভিযান অব্যাহত রাখলে বন্ধু হতে পারে মাটি বিক্রয় বাণিজ্যের ব্যবসা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

গোদাগাড়ীতে মাটি সিন্ডিকেটের চালক কে এক লাখ টাকা অর্থদন্ড

Update Time : ০১:০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫