
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে যথাযথ মর্যাদায় ও জাঁকজমকপূর্ণ ভাবে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে(৩ রা ফেব্রুয়ারী)সোমবার সকালে মণিরামপুরের মশিয়াহাটি ডিগ্রী কলেজ, মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ, মণিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়, কুয়াদা স্কুল এন্ড কলেজ দিগঙ্গা-কুচলিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়,বিশেষ করে শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জনের জন্য সরস্বতী পূজার আয়োজন করে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বা বিদ্যাদেবি তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।
শিক্ষার্থীরাই এই পূজায় বেশি মনোযোগী হয়,এদিকে বিভিন্ন স্থানে সরস্বতী পূজা মন্দির পরিদর্শন করেন মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড ড. আলহাজ্ব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তাজাম্মুলের নেতৃত্বে একটি টিম বিভিন্ন স্থানে সরস্বতী পূজা মন্দির পরিদর্শন করেন।











