
সাইফুল ইসলাম, রাজশাহী
হিলফুল ফুজুল স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, রক্তদাতাদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান-এর মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।
গত শুক্রবার রাজশাহীর পবা উপজেলার দামকুড়া কলেজ চত্বরে থেকে হিলফুল ফুজুল স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,রামেক হাসপাতালের সহকারী রেজিস্টার মেডিসিন ও হিলফুল ফুজুল স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি ডা.মোঃ আশিকুজ্জামান রাসেল।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনঢেন্ট, নবজাতক, শিশু, কিশোর ও পুষ্টি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোঃ হাসানুজ্জামান হাসু, ইউনাইটেড ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের পরিচালক মীর ইলিয়াস, হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রব নিশতার, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হেলাল উদ্দিন, জয়পুরহাট, হিউম্যান ফাউন্ডেশনের তাসিনুল ইসলাম, নিউসেফ ব্লাড ব্যাংকের পরিচালক আমিনুল ইসলাম, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি খন্দকার লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী , সাহাবুল ইসলাম, দামকুড়া রিভ্যালডেল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাইফুল ইসলাম, , রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার সহকারী শিক্ষক রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি রবিউল আওয়াল আরাফাত, দামকুড়াহাট মসজিদের পেশইমাম আব্দুল্লাহ, দামকুড়া কলেজের প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ











