০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলাধুলার প্রয়োজন আছে: ফারুক আহম্মেদ

  • blank Reporter Name
  • Update Time : ০২:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৮৫ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি নরসিংদীঃশিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফারুক আহম্মেদ।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি)নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও শিক্ষার্থীদের গতিবিধির উপর নজর রাখার আহ্বান জানান এবং এ ধরণের আয়োজন দেখে অনুষ্ঠান আয়োজক কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে অতিথিবৃন্দকে অভিবাদন জানান এবং পরে অতিথিবৃন্দ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা,বিদ্যালয় পতাকা এবং অলিম্পিক পতাকা উত্তোলন করেন।

খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান আকন্দ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আশিকুর রহমান মানিক,সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক ,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী,সুশীলসমাজের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্যে খেলাধুলার প্রয়োজন আছে: ফারুক আহম্মেদ

Update Time : ০২:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫