
রিপোর্ট,শেখ মোস্তফা কামাল
যশোরের কেশবপুর উপজেলার বারুইহাটি এলাকায় অবস্থিত মেসার্স রোমান ব্রিকস ইটভাটায়(২৯শে জানুয়ারি) বুধবার পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার চিমনী ও কিলন ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই তারিখে মোবাইল কোর্ট অভিযানে কেশবপুর উপজেলার কেশবপুর বড় বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এর উপর মোবাইলকোট কার্যক্রম পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক কার্যক্রমের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফুর রহমান। মোবাইল কোর্টের সার্বিক সমন্বয় করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ ইমদাদুল হক। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ জিহাদ হোসেন, মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা সহায়তা প্রদান করেন পুলিশ ও আনসার বাহিনীর ০২ জন অফিসার সহ ২২ জন চৌকস সদস্য, যশোর জেলা কার্যালয়ের বায়ু দূষণ রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।











