
সাইফুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ১ পাখি শিকারীকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৮ শে জানুয়ারি সকালে রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে এ আদেশ দেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান। দণ্ডপ্রাপ্ত যুবক হলো রাজশাহী মহানগরীর শ্রীরামপুর এলাকার মৃত্যু তাজি মন্ডলের ছেলে লিটন হোসেন। উল্লেখিত লিটন হোসেনের কাছ থেকে ৪টি মৃত পাতি তিলিহাঁস ও আনুমানিক ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নৌ-পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান পরিচালনা করেলিটন হোসেনকে আটক করে। নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন বলেন লিটন বিষ টোপে পাখি হত্যা করে। ভোরে সে মৃত পাখি নিয়ে চর থেকে রওনা হবে , এমন গোপন খবর পেয়ে নৌ পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৪টি মৃত পাতি তিলিহাঁসসহ তাকে হাতেনাতে আটক করা হয়। বনবিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন পাখি শিকারীদের ধরতে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।











