০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবি শাহ আলম সানির গানে কণ্ঠ দিলেন শিল্পী আবু বকর সিদ্দিক

  • blank Reporter Name
  • Update Time : ১২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৩৬ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার, ঢাকা ব্যুরো প্রধানঃটাঙ্গাইলের সখিপুরের দুই গুণী সন্তানের মিলন ঘটল এক অনন্য সঙ্গীতের মাধ্যমে। তরুণ গীতিকার ও কবি শাহ আলম সানির লেখা “বুকে প্রেমের ক্ষত” শিরোনামের একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন বাংলা লোকগানের কিংবদন্তি শিল্পী আবু বকর সিদ্দিক।

গানটি সম্প্রতি আবু বকর সিদ্দিক মিউজিক মিডিয়া থেকে প্রকাশিত হয়েছে। গানটি রিলিজ হওয়ার পর থেকেই সখিপুরসহ সঙ্গীত প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

কবি শাহ আলম সানি বলেন, “এটি আমার অন্যতম একটি আধুনিক গান। অনেক দিন আগের লেখা হলেও এই গানটি আমার কাছে বিশেষ। প্রিয় শিল্পী আবু বকর সিদ্দিক এই গানে কণ্ঠ দিয়ে আমাকে সম্মানিত করেছেন। গীতিকার হিসেবে এটি আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।“

অন্যদিকে শিল্পী আবু বকর সিদ্দিক বলেন, “আমি সাধারণত যেকোনো গান গাই না। তবে এই গানটির কথা ও সুর আমাকে এতটাই মুগ্ধ করেছে যে, গানটি গাওয়ার জন্য স্বতঃস্ফূর্ত অনুভব করেছি। শ্রোতারা গানটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। শাহ আলম সানির মতো প্রতিভাবান তরুণ গীতিকারের সাফল্য কামনা করি।“

কবি ও গীতিকার হিসেবে শাহ আলম সানির এই নতুন পরিচিতি সখিপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের কাছ থেকে তিনি শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন। সখিপুরের সুধীমহল মনে করে, সানি শুধু একজন কবি হিসেবেই নয়, একজন প্রতিশ্রুতিশীল গীতিকার হিসেবেও সঙ্গীত জগতে বিশেষ স্থান করে নেবেন।

গানটির সফলতা নতুন প্রজন্মের মধ্যে সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করছেন অনেকে। সখিপুরের সুধীজন ও সঙ্গীত প্রেমীরা আশা করছেন, কবি শাহ আলম সানি ও শিল্পী আবু বকর সিদ্দিকের এ যৌথ প্রয়াস বাংলা সঙ্গীত জগতে নতুন মাত্রা যোগ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কবি শাহ আলম সানির গানে কণ্ঠ দিলেন শিল্পী আবু বকর সিদ্দিক

Update Time : ১২:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫