
সাইফুল ইসলাম, রাজশাহীঃ
পত্রিকার সংবাদ প্রকাশের জের ধরে রাজশাহীর গোদাগাড়ীর এক সাংবাদিককে মোবাইল ফোনে হত্যা সহ হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই সাংবাদিকের নাম অলিউল্লাহ।উল্লেখিত সাংবাদিক অলিউল্লাহ জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি এ ঘটনায় সাংবাদিক অলিউল্লাহ ২৭ শে জানুয়ারি সন্ধ্যার পরে ওই মাদক ব্যবসায়ী মাসুম আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যাহার জিডি নং ১২৯৯।
রাজশাহী গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন
সাংবাদিক অলিউল্লাহ এর জিডি সূত্রে জানা যায়,২৭ জানুয়ারি ( সোমবার) ৪ টা ৫১মিনিটে ২ মিনিট ৫৬ সেকেন্ড এর একটি কলে সাহাব্দীপুর নামক এলাকা থেকে পরিচয় দিয়ে ভুক্তভোগী সাংবাদিক অলিউল্লাহ’র মুঠোফোন নং-০১৭৩৭ ৫৭৪৩৪৪ তে মাদক ব্যবসায়ী মাসুম আলী জেল থেকে জামিনে বের হয়ে তার মোবাইল নং- ০১৩১৯-৯০১০৬৪ থেকে কল করে নিজের পরিচয় দিয়ে প্রাণ নাশ সহ হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। এই ঘটনায় সাংবাদিক অলিউল্লাহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । যেকোন সময় আইন শৃংখলার চরম অবনতি ঘটার আশঙ্কায় ভবিষ্যতের জন্য বিষয়টি সধারন ডাইরীভূক্ত করেছেন।
এ ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।
উল্লেখ্য রাজশাহীর কোদাগাড়ী উপজেলার , সাহাব্দিপুর এলাকার মৃত জালাল আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাসুম আলী ২০২৩ সালের ১৬ই মে ৫০০ গ্রাম হেরোইন অবৈধ মাদকদ্রব্য সহ আটক হন গোদাগাড়ী প্রেমতুলি ফারী পুলিশের হাতে। ওই সময় সাংবাদিক অলিউল্লাহ সহ স্থানীয় অনেক সাংবাদিক মাদকসহ আটক সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরই জের ধরে মাদক ব্যবসায়ী মাসুম জামিনে বের হয়ে এসে ফোন কলে প্রাণ নাশের হুমকি প্রদান করেন। বলে অভিযোগ উঠেছে











