১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আক্কেলপুর -তিলকপুর সড়কে গাছ ফেলে নগর টাকা ও মোবাইল ডাকাতি

  • blank Reporter Name
  • Update Time : ১০:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৩৯ Time View
blank
blank

রিফাত হোসেন মেশকাত,আক্কেলপুর( জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে সড়কে গাছ ফেলে ব্যারিকেট দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ফেলা গাছের ওপর দিয়ে ট্রাক চালিয়ে পার হতে গিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায় ধানবোঝাই একটি ট্রাক। এ ঘটনায় ট্রাকচালক হান্নান আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী নাম স্থানে এ ঘটনা ঘটে।

এ সময় ট্রাকের পেছনে থাকা একটি ডিমের গাড়ি আটকিয়ে অস্ত্রের মুখে দেড় লাখ টাকা এবং আরেকটি পিকআপ থামিয়ে ২০ জনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,  ট্রাকচালক হান্নান দিনাজপুরের বিরল উপজেলা থেকে ২৬১ বস্তা আতপ ধান নিয়ে বগুড়ার শান্তাহার যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১২টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী নামক স্থানে পৌঁছলে ডাকাতরা সড়কে গাছ ফেলে ব্যারিকেট দেয়।

এ সময় চালক না থামিয়ে ওই গাছের ওপর দিয়ে ট্রাক চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায় ট্রাক। উল্টে যাওয়া ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারকে বের করে এনে মারধর করে ১৫ হাজার টাকা ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। ওই ট্রাকের পেছনে মুরগির ডিমের গাড়ি আসছিল। ডিমের গাড়ি আটকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা এবং একই সময় অপর আরেকটি পিকআপ থামিয়ে ২০ জনের মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা।

ট্রাকচালক হান্নান বলেন,সড়কে গাছ ফেলানো দেখে গাছের ওপর দিয়ে ট্রাক চালিয়ে পার হওয়ার চেষ্টা করি। এ সময় গাড়িতে বেশি লোড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। তখন ডাকাতরা আমাদের গাড়ির ভেতর থেকে টেনে বের করে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। হেলপারের কাছে থাকা ১৫ হাজার টাকা এবং আমাদের মোবাইল ফোন, গাড়ির কাগজপত্র এবং গাড়িতে থাকা ধানের কাগজপত্র ছিনিয়ে নেয় তারা।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন,‘আমরা পেট্রোল ডিউটিতে রানিংয়ে ছিলাম।

তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গেলে আমাদের দেখে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

আক্কেলপুর -তিলকপুর সড়কে গাছ ফেলে নগর টাকা ও মোবাইল ডাকাতি

Update Time : ১০:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫