০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ২৬ নেতার জামিন

  • blank Reporter Name
  • Update Time : ১০:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৩৭ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার, ঢাকা ব্যুরো-প্রধানঃটাঙ্গাইলের সখিপুরে ছাত্রদল নেতার মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের ৩০ নেতার মধ্যে প্রধান আসামি সহ ২৬ জনের জামিন হয়েছে।

রবিবার টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখিপুর আমলী আদালতে তাদের জামিন দেওয়া হয়।উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজিব বলেন, ছাত্রদলের মিথ্যা মামলায় ২৬ জনের জামিন হয়েছে। অসুস্থতার কারণে চারজন আসামি আদালতে হাজির হতে পারেনি। আইনের সুবিচার পেয়েছি। এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

উল্লেখ্য, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও উপজেলা বিএনপির সভাপতির পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে গত ৯ ডিসেম্বর সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও মামলার বাদী নাঈম শিকদার গুরুতর আহত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সখিপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ২৬ নেতার জামিন

Update Time : ১০:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫