
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া অভায়া নামক স্থানে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর(কাজীপাড়া)) গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আশরাফুল ইসলাম ও কালুর ছেলে নাজমুল হক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা ১৫ ই নভেম্বর বিকেল ৪ টায় নিহতরা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কামারপাড়া অভায়া মোড় নামকস্থানে পৌঁছালে রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস যাহার নাম্বার ঢাকা মেট্রো -১৩ -৫৯৮৯ পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা২ আরোহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশকে লাশ হস্তান্তর করে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, নিহতদের লাশ এখনো গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

















