
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
স্থানীয় কোনাকোলা বাজারে মোঃ জয়নুল আবেদীনের সঞ্চালনে(২১জানুয়ারী) মঙ্গলবার, মোঃ হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিএনপির কার্যালয় অফিস ভাংচুরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ, বিএনপি নেতা ফারুক হোসাইন, মহাতাব হোসেন, সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, মোঃ মুনসুর আলী, তৌহিদুর রহমান, যুবদল নেতা খলিলুর রহমান রনি ও তৌহিদুর রহমান বক্তব্য দেন।
আয়োজকরা জানান, (২০ জানুয়ারী)সোমবার বিকালে বিএনপি’র নতুন অফিসে ভাংচুর করে একটি পক্ষ, সমাবেশ শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ার পরেই সমাবেশ আয়োজকদের সাথে বিএনপি’র অন্য পক্ষ বাকবিতন্ডায় জড়ায়।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে, সংঘর্ষে সমাবেশ আয়োজক পক্ষের দুই সমর্থক সোহাগ (২১) ও ইয়াসিন (২০) নামের দুই যুবককে বেধড়ক মারপিট করে আহত করে অপর পক্ষ ঘটনার ব্যাপারে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নূর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।











