০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ৫ম মৃত্যুবার্ষিকী

  • blank Reporter Name
  • Update Time : ০৪:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৪০ Time View
blank
blank

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধিঃ

আজ ২১ জানুয়ারী সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২১ জানুয়ারী তিনি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইসমাত আরা সাদেকের স্বামী এ এস এইচ কে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামীলীগ থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। অবহেলিত কেশবপুর উন্নয়নে তাঁর ব্যাপক ভূমিকা রয়েছে। ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা রূপে স্বীকৃতি প্রদান এবং সুন্দরবনকে ইউনেস্কোরঅধীনে এর তালিকায় অন্তর্ভূক্ত করতে সফল হয়েছিলেন। যার স্বীকৃতি স্বরূপ তাঁকে ২০১০ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করে সম্মানিত করা হয়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। তাঁর পুত্র তানভীর সাদেক কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং কন্যা নওরীন সাদেক একজন স্থপতি প্রকৌশলী। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর স্বামী এ এস এইচ কে সাদেক মৃত্যুবরণ করেন।
স্বামীর মৃত্যুর পর ইসমাত আরা সাদেক যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে ১০ম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ১৪ সালের ১৫ জানুয়ারি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। কেশবপুর উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখেন।
কেশবপুর উপজেলা বাসিকে কাঁদিয়ে ২০২০ সালের ২১ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

আজ সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর ৫ম মৃত্যুবার্ষিকী

Update Time : ০৪:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫