
রিপোর্ট,শেখ মোস্তফা কামাল :
যশোরের মনিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমেনা ফার্মেসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ফকিররাস্তা বাজারে আমেনা ফার্মেসীতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক গ্যাস্ট্রোলিভার, চর্ম, বাত, ব্যাথা, জ্বর, জর্দি, কাশি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: ইমদাদ হোসেন শামীম।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা মনিরামপুর উপজেলার রতনদিয়া গ্রামের শিক্ষক মাওলানা সুলতান আহমদ বলেন, আমেনা ফার্মেসীর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ফ্রি মেডিকেল ক্যাম্প করায় এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারছে।
মধ্যকুল গ্রামের আফসার মোড়ল বলেন, বাতব্যাথার জন্য আমি ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরে আমি বেশ খুশি।
আমেনা ফার্মেসীর স্বত্বাধিকারী ও পল্লী চিকিৎসক মামুন রেজা মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পেরে আমি খুবই আনন্দিত খুশি প্রকাশ করছি। তারই পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা: ইমদাদ হোসেন শামীম স্যারের প্রতি চিরকৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতেও আমেনা ফার্মেসীর পক্ষ থেকে অত্র অঞ্চলের গরীব, অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।











