
সাইফুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে চলন্ত ট্রলি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে ১জন নিহত হয়েছে।ও টলিতে থাকা অপর ১জন আহত হয়েছে। নিহত হলো ট্রলি চালক রিহাদ (১৭) আহত ব্যক্তি আমিনুল ( ৪৬) নিহত রিহাদ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের রুবেল এর ছেলে, আহত আমিনুল ইসলাম একই গ্রামের মৃত্যু আব্দুল শেখ এর ছেলে । রাজশাহী গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকছুদুর রহমান জানান ১৭ ই জানুয়ারি বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলার ভিতর বাইপাস প্রেমতলী হতে একটি ইট বোঝাই ট্রলি রাজশাহীর দিকে যাচ্ছিল, পথে মধ্যে সুখবাসিয়া হাই স্কুল এলাকায় চলন্ত অবস্থায় ইট৷ বোঝাই ট্রলি টি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সময় ট্রলি চালক রিয়াদ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়, ও আহত আমিনুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা । তিনি আরো জানান নিহত রিহাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত রিহাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।















