১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সফর

  • blank Reporter Name
  • Update Time : ১০:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৩৮ Time View
blank
blank

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) তাঁর ময়মনসিংহ জেলায় ১৪ জানুয়ারি নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজ, ময়মনসিংহে উপস্থিত হলে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় উপদেষ্টা মহোদয়কে ‘গার্ড অব অনার’ প্রদান করে।এসময় ময়মনসিংহের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে মাননীয় উপদেষ্টা এঁর সাথে কুশল বিনিময় করেন।

পরে মাননীয় উপদেষ্টা মহোদয় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহে সশস্ত্র বাহিনী, জেলা ও বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ রেঞ্জাধীন সকল পুলিশ ইউনিট, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় আলোচনাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি কঠোরহস্তে দমন করতে হবে। মাদক বর্তমান সমাজে একটি বড় সমস্যা। মাদক নিয়ন্ত্রণে আইনের কঠোর প্রয়োগ কাম্য। দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। দেশে ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। এরপরেও এ ব্যাপারে কোনো ধরনের অভিযোগ এলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধর্মীয় বিষয়কে সামনে এনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন এক্ষেত্রে হয়রানির শিকার না হন সেদিকে সতর্ক থাকতে হবে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে সৃষ্ট গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট হওয়ার পাশাপাশি এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতেও কার্যকর ভূমিকা গ্রহণ জরুরী। এছাড়াও উপদেষ্টা মহোদয় সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবগত করেন। এ সময় ড. মো: আশরাফুর রহমান, রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ মহোদয় অত্র রেঞ্জের অপরাধ প্রশমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মাননীয় উপদেষ্টা মহোদয়কে অবহিত করেন। এ সময় উপদেষ্টা মহোদয় সভায় আলোচ্য সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ময়মনসিংহে মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সফর

Update Time : ১০:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫